নজরুলের কলম
- আজহারুল ইসলাম তালহা
চলে গেছে কাজী নজরুল
রেখেগেছে তার কলম
জুলুম,শোষণ আছে যত
আছেএসবের মলম ।
তুমিদাশ, তুমি অসহায়
শরীরে নেই কি বল ?
যতদিন এই কলম আছে
নিজেকে ভেবো না দুর্বল ।
অস্ত্রে পারোনা তো কি হয়েছে ?
কলম তুলে নাও হাতে
অস্ত্রের চেয়ে শতগুন তেজ
কলমের মাঝে আছে ।
দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ যারা
তুল,গণ বিদ্রোহী সুর
মিথ্যার চাদরে ঢাকা রাত্রি,
পেরিয়ে আসবে ভোর ।
কবি নজরুলের কলম
গরীবের হাতিয়ার
সত্য জয়ের পক্ষে তুমি
গর্জন করো আবার ।
২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।